ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪
জামালপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে খাঁজায়েনে রহমত পাক দরবার শরীফের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার আগে বিভিন্ন স্থান হতে আশেকানরা মিছিল নিয়ে পিটিআই মাঠ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হন। 

র‌্যালিতে নেতৃত্ব দেন খাঁজা রহমত পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ্ সুফী খাঁজা মোহাম্মদ রেজাউল হক (রেজা শাহ্)। এ সময় দরবার শরীফের আশেকানরা উপস্থিত ছিলেন।  

Advertisement

উল্লেখ্য, সোমবার রাত ৭টায় জামালপুর দরবার শরীফের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুর শহরস্থ দরবার শরীফে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!