ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ও কেন্দ্রীয় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে সংর্ঘষে ৫ জন আহত হয়েছেন। 

সোমবার দুপুর আড়াইটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মত বিনিময় সভা শুরু হলে জেলার দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হামলার ঘটনা ঘটে। এতে ৫ জন ছাত্র আহত হয়। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়েছে। 

আহতরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রেদওয়ান আহম্মেদ, ইমরান, স্বাধীনসহ ৫ শিক্ষার্থী। 

Advertisement

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী আসমা আরা মিতু জানান, গত ৫ আগস্ট আমাদের আন্দোলনের পরে যখন বিজয় আসছে তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। সেই থেকে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছ। আমাদের মধ্যে ছাত্রলীগ ঢুকে এ হামলার ঘটনা ঘটিয়েছে। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী জান্নাত রোশনী বলেন, এতো নেতাকর্মী আগে ছিল না । আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা হলো সুযোগ সন্ধানী। সুযোগ বুঝেই তারা এ ঘটনা ঘটিয়েছে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা পিরোজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এস এ সাঈদ প্রমুখ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!