[ দেশজুড়ে ]
পিরোজপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের গণমিছিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে শিক্ষার্থীদের গণমিছিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে শিক্ষার্থীরা গণমিছিল করেছে। শুক্রবার বেলা ১১টায় পিরোজপুর শহরের সিওঅফিস চত্বর থেকে এ গণমিছিল শুরু হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
পরে পুরাতন বাসস্ট্যান্ডে গণমিছিল শেষে শিক্ষার্থীরা সেখানে বৈষম্যবিরোধী ছাত্রদের ৯টি দাবি আদায়ের জন্য বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী খালেদ মহিউদ্দিন সাবাব, জারাফা আলম ছোয়া ও ডি কে দিব্যা মনিসহ শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্য বলেন, যারা শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের করা ৯ দফা দাবি মেনে নিতে হবে। তা না হলে শিক্ষার্থীদের এ আন্দোলন আরো কঠোর হবে। আর যদি পুলিশ বা অন্য কেউ তাদের আন্দোলনে বাধা দিতে আসে তা হলে শিক্ষার্থী সমাজ তা প্রতিহত করবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!