ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বুড়িচংয়ে অস্ত্রসহ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৮, ১৭ সেপ্টেম্বর ২০২৪
বুড়িচংয়ে অস্ত্রসহ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার
বুড়িচংয়ে অস্ত্রসহ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার বুড়িচং উপজেলায় অস্ত্রসহ মো. মাসুদ আলম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি
পিস্তল, চারটি বল এ্যামো ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া মাসুদ আলম কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার আসানুল্লাহর ছেলে।

Advertisement

যৌথবাহিনী সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে গত ৪ ও ৫ আগস্ট কুমিল্লার বিভিন্ন স্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সব অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। 

গ্রেফতার মো. মাসুদ আলমকে বুড়িচং থানা পুলিশের কাছে সন্ধ্যায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!