জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা কুষ্টিয়া মেডিকেল কলেজে কর্মরত ডা. স্বাধীন ফেসবুকে কমেন্ট করেন ‘পূর্ণাঙ্গ আত্মসমর্পণ মহান সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ আমাদের রক্ষা করুন’।
এরই পরিপ্রেক্ষিতে গাংনী থানা পুলিশের সোর্স ও স্থানীয় একই উপজেলার জিয়াউর রহমান লিখেছেন, ‘আজ পর্যন্ত আল্লাহ কাকে রক্ষা করেছে? কাউকে রক্ষা করতে পারেনি।’
.png)
এছাড়াও জিয়াউর রহমান কমেন্ট করেন, ‘কে বলেছে আল্লাহ সীমালংঘনকারীদের পছন্দ করেন না? আল্লাহ নিশ্চয়ই সীমালংঘনকারীদের পছন্দ করেন। যেমন আমেরিকা- ইংল্যান্ডের সহযোগিতায় ইসরাইলের বছরের পর বছর নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি নির্বিচারে হত্যা করেছে। নিহতদের মধ্যে নিষ্পাপ কোমলমতি শিশু রয়েছে। তার আগে আমেরিকা ইরাকে সীমার চরম লংঘন ঘটিয়ে গণহত্যা চালিয়েছে। ’
জিয়াউর রহমান ফেসবুকে আল্লাহর সম্পর্কে বিরূপ মন্তব্য করায় মেহেরপুরের গাংনী উপজেলায় স্থানীয় ধর্মভীরু ব্যক্তিদের সঙ্গে জিয়াউর রহমানের কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার মো. আসাদুল্লাহ নামে এক ব্যক্তি জিয়াউর রহমানের বিরুদ্ধে গাংনী থানার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, ফেসবুকে মন্তব্যকারী জিয়াউর রহমান বিভিন্ন স্থানে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন এবং পুলিশের সোর্স (দালাল) হিসেবে কাজ করেন।