[ দেশজুড়ে ]
ভালুকায় মাদকসহ গ্রেফতার ৩
প্রতীকী ছবি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ১২ পিস ইয়াবা ও ১২ গ্রাম হিরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মামুন (৪৪), মো. মনির হোসেন (৩৫) ও মো. পারভেছ (২৮)। তাদের বাড়ি হবিরবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
.png)
জানা যায়, রাত ১১টার দিকে বিএ-৮০২৬ মেজর নোমান মুন্সীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল হবিরবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১২ পিস ইয়াবা ও ১২ গ্রাম হিরোইনসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা বর্তমানে ভালুকা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!