বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরের সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকাস্থ এস কে এফ ফার্মাসিটিক্যাল কারখানায় প্রবেশ করে উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেছেন তারা।
জানা যায়, এর আগে ১৪ দফা দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা। ২৭ আগস্ট শ্রমিকদের দাবিসমূহ যৌক্তিকভাবে মেনে নেয় কর্তৃপক্ষ। কিন্তু অন্যান্য ওষুধ কোম্পানির ন্যায় বেতন বৃদ্ধি করা হয়নি দাবি করে শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ করে উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। পরে এস কে এফ ফার্মাসিটিক্যালের হেড অফিস দাবিগুলো পুর্নবিবেচনা করা হবে বলে আশ্বস্ত করলে শ্রমিকরা কাজে যোগদান করেন শ্রমিকরা। ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে।
.png)