ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৫ বছরের চেষ্টায় আমেরিকার ভিসা, মাঝ আকাশে মৃত্যু

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০২৪
১৫ বছরের চেষ্টায় আমেরিকার ভিসা, মাঝ আকাশে মৃত্যু
নজরুল ইসলাম ডাকুয়া -ছবি: সংগৃহীত

আমেরিকায় যাওয়া হলো না বরগুনার তালতলী উপজেলার নজরুল ইসলাম ডাকুয়া (৪৭) নামে এক ব্যক্তির। বিমানযাত্রায় আকাশপথেই মৃত্যু হয়েছে তার।

নজরুল ইসলাম ডাকুয়া উপজেলার ছোট বগি ইউনিয়নের বগিবাজার এলাকার বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকা থেকে একটি বিমানের ফ্লাইটে আমেরিকা যাচ্ছিলেন মো. নজরুল ইসলাম। বিমানটি হংকং বিমানবন্দরে যাত্রাবিরতির আগেই অসুস্থ হয়ে মারা যান তিনি। পরে তার মরদেহ ওই বিমানবন্দরে রেখেই বিমানটি আমেরিকায় চলে যায়।

Advertisement

নজরুল ইসলামের স্ত্রী লায়লা আক্তার লিলি বলেন, প্রায় ১৫ বছরের চেষ্টায় আমার স্বামী আমিসহ আমার দুই সন্তান নিয়ে আমেরিকা যাওয়ার ভিসা পেয়েছিলেন। সবকিছু ঠিকঠাক করার জন্য তিনি আগে রওনা হন। সেখানে সবকিছু ঠিকঠাক করে পরে আমাদের নিয়ে যাওয়ার কথা। কিন্তু যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের মধ্যেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে বিমানের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, তার চার ভাই ও মা আমেরিকার স্থায়ী নাগরিক হয়ে বসবাস করে আসছেন। খবর পেয়ে তারা হংকংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সকল আইনি প্রক্রিয়া শেষে তারা মরদেহ বাংলাদেশে নিয়ে আসবেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!