ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনা সদর হাসপাতালে নার্সদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৪
পাবনা সদর হাসপাতালে নার্সদের বিক্ষোভ
পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নার্সদের বিক্ষোভ মিছিল। ছবি: ডেইলি বাংলাদেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নার্সদের উদ্যোগে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ বিক্ষোভ মিছিল করা হয়।

জানা যায়, নার্সিং ও মিডয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে ঐ পদগুলোতে অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে বিকেল সাড়ে ৩টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাবনা সদর হাসপাতাল চত্বর পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন। মিছিলে নেতৃত্ব দেন পাবনা নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর আশীষ কুমার। 

Advertisement

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সদর হাসপাতালের নার্সিং সুপারেনটেনডেন্ট আম্বিয়া খাতুন, সুপারভাইজার তাসলিমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স  নজরুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স হালিমা খাতুন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!