ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিলের পানিতে পড়ে প্রাণ গেল ফুফু-ভাতিজির 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৪
বিলের পানিতে পড়ে প্রাণ গেল ফুফু-ভাতিজির 
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়া সদর উপজেলায় নৌকা থেকে বিলের পানিতে পড়ে ফুফু-ভাতিজির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া সরকারপাড়া গ্রামে ঘটনা ঘটে। মৃতরা হলো—ওই গ্রামের নায়েব আলীর মেয়ে অনামিকা (১৫) ও গোলাম আলীর মেয়ে নাজনীন (১১)।

রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার।

Advertisement

তিনি বলেন, রাত ৭টার দিকে পরিবারের লোকজন নিখোঁজের বিষয়টি আমাদের জানান। পরে ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। 

ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, বিকেলে ঝাউদিয়া ইউনিয়নের চাপাইগাছি বিলের অংশ মাছপাড়ায় বেড়াতে যায় ফুফু অনামিকা ও ভাতিজি নাজনীনসহ তিনজন। বিলে নৌকা ভ্রমণের সময় অসতর্কতাবশত পানিতে পড়ে যায় ফুফু-ভাতিজি। বিলে পানি বেশি থাকায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!