[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
ছবি: প্রতীকি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের মৃত সুলুতু মিয়ার ছেলে।
জানা গেছে, শনিবার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে লাকড়ি আনতে মরিচক্ষেতে যান দ্বীন ইসলাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজপুর গ্রামের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, বাড়ির সামনেই মরিচক্ষেতের শুকনো লাকড়ি ছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!