শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান।
তিনি জানান, খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে। এছাড়া, সব পক্ষকে শান্তিপূর্ণভাবে অবস্থানের অনুরোধ জানান তিনি।
.png)
প্রসঙ্গত, বৃহস্পতিবার দীঘিনালা উপজেলায় গত বুধবার নিহত মামুনের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ চলাকালে সংঘর্ষ বাধে। এতে ব্যাপক অগ্নিসংযোগ, ভাঙচুর ও হতাহত হয়। এর জেরে রাতে জেলা সদরেও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৩ জন নিহত ও ১২ জনের মতো আহত হয়েছে।
এদিকে, খাগড়াছড়ি ও দীঘিনালায় পাহাড়ি-বাঙালি সংর্ঘষ ও আগুনের ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে
রাঙ্গামাটিতে বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র-জনতা। এতে পাহাড়ি-বাঙালি সংর্ঘষ রুপ নেয়। এ সময় দোকান, মসজিদ ও গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠে।
পরে কনরুপা এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা বিক্ষোভকারীদের ধাওয়া দেয়। এতে সংর্ঘষ বাধে। এ সময় শহরের বিভিন্নস্থানে দুই পক্ষের পাহাড়ি-বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি পৌর এলাকাতেও ১৪৪ ধারা জারি করা হয়েছে।