ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কিশোরগঞ্জ ও ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২৪
কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলম। ছবি: ডেইলি বাংলাদেশ

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলমকে (২৬) কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। আসামি শাহ আলম কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার ফালু মিয়ার ছেলে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে একটার দিকে শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। কিশোরগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত তিনি।

র‍্যাব সূত্র জানায়, কোটাবিরোধী আন্দোলনের সময় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলম। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

Advertisement

কোটাবিরোধী আন্দোলন চলাকালে তিনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান। 

র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!