ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝড়ে গাছের ডাল ভেঙে নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২৪
ঝড়ে গাছের ডাল ভেঙে নারীর মৃত্যু
সারিয়াকান্দি থানা -ফাইল ফটো

বগুড়ার সারিয়াকান্দিতে আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার হিন্দুকান্দি পুলিশ লাইন্স বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ওয়াহেদা বেওয়া (৫০)। তিনি ওই এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী।

এসব তথ্য নিশ্চিত করে সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, আকস্মিক ঝড়ের সময় বাড়ির ভেতরে খড়ি কুড়াচ্ছিলেন ওয়াহেদা বেওয়া। এ সময় প্রচণ্ড বাতাসে ইউক্যালিপটাস গাছের একটি ডাল তার মাথার ওপরে এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!