ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ২২ সেপ্টেম্বর ২০২৪
নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা
হাসপাতালে রেখে যাওয়া নবজাতক। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ দিনের এক নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন এক মা। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্ত্বাবধানে রয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিকেলে ওই মা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ৮ নম্বর বেডে বসেন। রাত ৮টার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ বলেন, নবজাতকটির মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!