[ দেশজুড়ে ]
কুয়াকাটা সৈকত থেকে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
ফাইল ফটো
কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস শেখ (১৮) ও উৎস মোল্লা (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিতাস শেখ নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে ও উৎস মোল্লা উপজেলার বজুমামপুর গ্রামের সাবু মোল্লার ছেলে।
পুলিশ জানায়, সকালে বন্ধু তিতাস শেখকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন উৎস মোল্লা। পথে নগরকান্দার কান্দি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) এম এ নোমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!