রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
আটককৃত জাহাঙ্গীর আলম ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং সিএনজিচালিত অটোরিকশাচালক শামসুল আলম (৩২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
.png)
ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়। এ অপরাধে তাকে ও সিএনজিচালক শামসুলকে আটক করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলম ঢাকা জেলা কোর্টে কর্মরত। এর আগে তিনি কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে চাকরিরত ছিলেন।