হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরসহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে ভর্তি হন ওই গৃহবধূ। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, তার উপসর্গগুলো জটিল হওয়ায় আইসিইউতে নেয়া হয়৷ চলতি মৌসুমে এটিই প্রথম মৃত্যু হাসপাতালে।
.png)
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জন চিকিৎসা নিচ্ছেন।