রোববার বেলা ১১টার দিকে রংপুর প্রেস ক্লাব সংলগ্ন ধর্মসভা মন্দিরে (রাধা গোবিন্দ মন্দির) অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম (এএফডব্লিউসি, এনডিসি, পিএসসি, কমান্ডার ৭২ পদাতিক ব্রিগেড, রংপুর সেনানিবাস), মেজর নাহিদ বিন হাফিজ (ডিকিউ, ৭২ পদাতিক ব্রিগেড, রংপুর সেনানিবাস) ও ধর্মসভা মন্দিরের সহ-সভাপতি পার্থ বোস।
.png)
মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম (এএফডব্লিউসি, এনডিসি, পিএসসি, কমান্ডার ৭২ পদাতিক ব্রিগেড, রংপুর সেনানিবাস) বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশক্রমে জনগণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আগামী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই তৎপর যেন দেশের সব দুর্গা মন্দিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।