ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে হেফাজতের গণসমাবেশে দেয়ালচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪
রংপুরে হেফাজতের গণসমাবেশে দেয়ালচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু
ফাইল ফটো

হেফাজতে ইসলাম বাংলাদেশের রংপুরের বিভাগীয় গণসমাবেশে গিয়ে রাকিবুল ইসলাম (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শিবটারী এলাকার জামতলা মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণসমাবেশস্থলের পাশে শহিদ মিনারের পার্শ্ববর্তী দেওয়াল ভেঙে চাপা পড়ে রাকিবুল। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের ইসলামের নেতা ক্বারী আতাউল হক।

জানা গেছে, ২০১৩ সালে শাপলা চত্বরের গণহত্যা, ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশে শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি রক্ষার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুরের আয়োজনে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। আরো বক্তব্য রাখেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নিহত রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!