মৌচাকে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) লিখিত পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদুল ইসলামের লিখিত পদত্যাগের দাবিতে কলেজের ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে গাজীপুর - টাঙ্গাইল মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে। একই দাবিতে ছাত্র-ছাত্রীরা গত ১৯ সেপ্টেম্বর তারিখ ক্লাস বর্জন করে কলেজের মাঠে বিক্ষোভ করেছিল।
ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তার বিরুদ্ধে নিম্নলিখিত অনিয়মসমূহ উত্থাপন করে:
.png)
(১) অধীনস্থ শিক্ষকদেরকে অশোভনীয় ভাষায় গালিগালাজ
(২) শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকের সঙ্গে ক্রমাগত দুর্ব্যবহার করা
(৩) শিক্ষক কর্মচারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা
(৪) নারী শিক্ষকদেরকে গর্ভধারণ নিয়ে কটূক্তি করা
(৫) কোনো শিক্ষক ন্যায্য দাবি বা পাওনার কথা বললে তাকে বিভিন্নভাবে হয়রানি করা এবং হুমকি প্রদান করা।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনার পেছনে প্রতিষ্ঠানের শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক, মো. আমিনুল ইসলামসহ ৫/৬ জন শিক্ষকের ইন্ধন রয়েছে বলে জানা যায়।