[ দেশজুড়ে ]
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
ঢাকার ধামরাই উপজেলায় বেতন বৃদ্ধির দাবিতে ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে কর্মবিরতি পালন করছেন ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলায় সুতি পাড়া ইউনিয়নের সুতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ওই ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে কর্মবিরতি পালন করা হয়।
জানা যায়, সকালে বেতন বৃদ্ধির দাবিতে ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে কর্মবিরতি পালন করে প্রায় আড়াইশ শ্রমিক। এ সময় বন্ধ থাকে উৎপাদন কাজ। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়ন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!