ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মালনীছড়া চা বাগান শ্রমিকদের কর্মবিরতি-বিক্ষোভ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪
মালনীছড়া চা বাগান শ্রমিকদের কর্মবিরতি-বিক্ষোভ
চা শ্রমিক। ফাইল ফটো

সিলেটের মালনীছড়া চা শ্রমিকদের উদ্যোগে মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, এয়ারপোর্ট রোডস্থ মালনীছড়া চা বাগানের অভ্যন্তরে মালনীছড়া চা শ্রমিকদের উদ্যোগে নিম্নতম মজুরি বোর্ড ও বাংলাদেশ চা সংসদ কর্তৃক ঘোষিত গেজেটে বাৎসরিক ৮.৫০ টাকা মজুরি বৃদ্ধি চা শ্রমিক স্বার্থ বিরোধী হওয়ায় গেজেট প্রত্যাখ্যান ও তাদের মজুরির বৃদ্ধি এবং তাদের বকেয়া ভাতার দাবিতে ২ ঘণ্টার কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি মালনিছড়া চা বাগানের অভ্যন্তর থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড প্রদক্ষিণ করে মালনীছড়া মন্দিরের এসে সমাবেশের মাধ্যমে শেষ করে।

Advertisement

এতে উপস্থিত ছিলেন মালনীছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জিতেন সবর, সাধারণ সম্পাদক দিলীপ বাউরী, হিলিয়া ছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদনগঞ্জ, সাধারণ সম্পাদক সজল ব্যানার্জি প্রমুখ। 

চা শ্রমিকরা অবিলম্বে ঘোষিত গেজেট সংশোধন করে নতুন চুক্তি বাস্তবায়ন, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ এবং চা শ্রমিকদের আইনগত ভূমির অধিকার নিশ্চিত না করা পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!