[ দেশজুড়ে ]
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, আহত ৪০
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বীরগাঁও গ্রামে এ সংঘর্ষ হয়।
জানা যায়, জেলার শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বীরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান নূর কালাম ও পূর্ব বীরগাঁও ইউপির বর্তমান চেয়ারম্যান রাইজুল ইসলাম রিয়াজুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৩৫-৪০ আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!