[ দেশজুড়ে ]
সুনামগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা। ছবি: ডেইলি বাংলাদেশ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবিতে ও আগামী ২৬ সেপ্টেম্বর গণ সমাবেশ সফল করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরস্ত পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানসি রেস্টুরেন্ট হলরুম প্রাঙ্গণে এ মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাওলানা তোফাজ্জল হক আজিজ সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখা, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখা, সহ জমিয়তে উলামায়ে ইসলামের অন্যান্য নেতারা।
.png)
আগামী ২৬ সেপ্টেম্বর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবিতে ও গণ সমাবেশ সফলের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!