ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২৪
বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
ফাহাদের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে -ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নাগরপাড়ায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ফাহাদ সিকদার (১৪) উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম এলাকার মামুন সিকদারের ছেলে। সে মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নামে ফাহাদ। পরে পানিতে খেলা করতে করতে স্রোতে ভেসে যায়। একপর্যায়ে নদীর গভীর পানিতে ডুবে নিখোঁজ হয় সে। তার বন্ধুদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তৎপরতা চালিয়ে ১৫ মিনিট পর ফাহাদের মরদেহ উদ্ধার করে।

Advertisement

উয়ার্শী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেকেন্দার মিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, তার নিজ গ্রামের মনির সিকদারের ছেলে ফাহাদ সিকদার নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল মরদেহ উদ্ধার করেছে। ফাহাদের অকালমৃত্যুতে এলাকায় চলছে মাতম।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. বেলাল হোসেন জানান, দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে ঘটনা স্থলে পৌঁছান৷ উদ্ধার তৎপরতা চালিয়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!