[ দেশজুড়ে ]
মধ্যনগরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
ফাইল ছবি
সুনামগঞ্জের মধ্যনগরে বাড়ির পাশে হাঁড়িপাতিল পরিষ্কার করতে গিয়ে ডোবার পানিতে ডুবে মোছা. সোহোদা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কিশোরী সোহোদা আক্তার (১৬) রামপুর গ্রামের সুরজত আলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির সামনের একটি ডোবায় হাঁড়িপাতিল পরিষ্কার করতে যায় কিশোরী সোহোদা। এ সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে মাথা ঘুরে ডোবার পানিতে পড়ে যায় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, কিশোরীর পরিবারের কারো এ বিষয়ে অভিযোগ না থাকায় ও বিনা ময়নাতদন্তে স্বজনদের মরদেহ হস্তান্তর করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!