ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মাহিনের 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ১২ সেপ্টেম্বর ২০২৪
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মাহিনের 
ছবি: প্রতীকি

নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে মাহিন নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু মাহিন রামনাথপুর গ্রামের মো. কাজল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাহিনের মা শিশু মাহিনকে ঘরে রেখে রান্নাঘরে যান। মাহিন ঘুম থেকে ওঠে নিজেই বিছানা থেকে হামাগুড়ি দিয়ে নেমে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে রান্নার কাজ শেষ করে মাহিনের মা সন্তানকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন।

Advertisement

পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে পুকুরের পানিতে মাহিনকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক শামীম আরা নিপা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!