ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সেনেগালে অভিবাসী-শরণার্থীদের নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০১, ১১ সেপ্টেম্বর ২০২৪
সেনেগালে অভিবাসী-শরণার্থীদের নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু
সেনেগাল ছেড়ে যাওয়ার সময় অভিবাসীরা প্রায়ই কাঠের মাছ ধরার নৌকা ব্যবহার করে (ফাইল ছবি)

সেনেগালে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। তারা কাঠের নৌকায় চেয়ে স্পেন যাচ্ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠের মাছ ধরার এই নৌকাটিয় ১০০ জনের বেশি আরোহী ছিল। এটি যাত্রা শুরুর পর ৪ কিলোমিটার (২.৫ মাইল) দূরে গিয়ে ডুবে যায়।

নৌকায় আরোহী হিসেবে যারা ছিলেন তাদের আত্মীয়স্বজন এবং বন্ধুরা সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন। তারা উদ্বিগ্ন অবস্থায় প্রিয়জনের খবর পাওয়ার জন্য অপেক্ষা করছেন। এ পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধানের চেষ্টা চলছে।

Advertisement

ডুবে যাওয়া এই নৌকাটি রাজধানী শহর ডাকার থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এমবোর থেকে রওনা হয়েছিল। মূলত পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল নৌকাটি।

সাম্প্রতিক বছরগুলোতে, সেনেগাল হয়ে পশ্চিম আফ্রিকা ছেড়ে আসা অভিবাসীর সংখ্যা বেড়েছে। এসব অভিবাসীদের বেশিরভাগই যুবক। তারা সংঘাত, দারিদ্র্য এবং বেকারত্ব থেকে মুক্তির জন্য বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে স্প্যানিশ দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে থাকে। চলতি বছর স্পেনের এই দ্বীপপুঞ্জে প্রায় ৩০ হাজার অভিবাসীর আগমন রেকর্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!