[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর (নাগরবাড়ি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আলমগীর মিয়া (৪০) উত্তর সুহিলপুর (নাগরবাড়ি) গ্রামের আমীর আলীর ছেলে।
জানা যায়, সোমবার রাতে আলমগীর বাড়ির পাশে জমিতে সবজির চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাত তার শরীরে আঘাত করলে তিনি জমিতেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জেনেছি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!