আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার খানকার ডেইল এলাকার মোহাম্মদ সাদেকুর রহমানের ছেলে আবদুল্লাহ আল মামুন (৩০) ও একই এলাকার মুছা আলমের ছেলে শফিকুল আলম (২৫)।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী।
.png)
তিনি জানান, সোমবার পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের খানকার ডেইল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রির উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যে র্যাব সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের মধ্যে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে আটকদের দেহ ও হেফাজত হতে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ও পলাতক মাদক ব্যবসায়ীদের পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত ও পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।