ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ চালু

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১, ২৪ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ চালু
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ চালু হয়েছে। সোমবার রাতে খাগড়াছড়ি থেকে ঢাকার বাস চলাচল চালু হলেও মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কুমিল্লাসহ সারাদেশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।

তিনদিনের অবরোধ শেষে সকাল থেকে যাত্রীদের ভিড়ে টিকেট কাউন্টারগুলোতে কর্মব্যস্ততা ফিরেছে। 

এদিকে, সাজেক পর্যটক কেন্দ্রে আটকা পড়া পর্যটকদের মঙ্গলবার সকালে নিরাপত্তাবাহিনীর মাধ্যমে খাগড়াছড়ি সদরে আনা হয়েছে। খাগড়াছড়ি সদর থেকে সাজেকের উদ্দেশে পর্যটকবাহী যান চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা শহরের সার্বিক পরিস্থিতি আগের রূপে ফিরছে।

Advertisement

খাগড়াছড়ি সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ খান জানান, সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর নিরাপত্তায় সাজেকে আটকা পড়া পর্যটক ও পরিবহনগুলো সদরে আসছে। দীর্ঘ ৪ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সাজেক সড়ক চালু হওয়ায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা খুশি।

শান্তি পরিবহনের লাইনম্যান রনি জানান, মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামসহ বিভিন্ন রুটে স্বাভাবিক রোটেশনে বাস চলাচল করছে। কয়েকদিন বাস না চলায় কাউন্টারগুলোতে একটু চাপ রয়েছে। 

এর আগে, গত বৃহস্পতিবার ও শুক্রবার খাগড়াছড়ির দীঘিনালা এবং রাঙ্গামাটিতে সহিংসতার জেরে শনিবার থেকে ৭২ ঘণ্টার টানা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ইউপিডিএফ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!