ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় ওসিদের রদবদল, লালমোহনে নতুন ওসি আবু সাহাদাৎ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ২৪ সেপ্টেম্বর ২০২৪
ভোলায় ওসিদের রদবদল, লালমোহনে নতুন ওসি আবু সাহাদাৎ
লালমোহন থানার নতুন ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ

ভোলার তিন থানার ওসিদের রদবদল করা হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলমকে পুলিশ সুপারের কার্যালয়ে ইন্সপেক্টর (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় লালমোহন থানার নতুন ওসি করা হয়েছে আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজকে। তিনি ভোলা পুলিশ লাইনে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেনেকে ভোলা সদর সার্কেলের পুলিশ পরিদর্শক করা হয়েছে। চরফ্যাশন থানায় নতুন ওসি হিসেবে দেওয়া হয়েছে পুলিশ লাইনের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান হাওলাদারকে।

Advertisement

এছাড়া বোরহানউদ্দিন থানার ওসি জাব্বারুল ইসলামকে জেলা ডিএসবির পুলিশ পরিদর্শক করা হয়েছে। আর বোরহানউদ্দিন থানায় নতুন ওসি হিসেবে দেওয়া হয়েছে পুলিশ লাইনের পুলিশ পরিদর্শক মো. ছিদ্দিকুর রহমানকে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!