মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ পৌরসভার প্রশিকা মোড় এলাকায় দেবীগঞ্জ-ডোমার মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সাজিরন বেগম দেবীগঞ্জ পৌরসভার পাটোয়ারী পাড়া এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে সাজিরন বেগম হেঁটে দেবীগঞ্জ পৌরসভার কলেজ পাড়া থেকে পাটোয়ারী পাড়ায় যাচ্ছিলেন। প্রশিকা মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে পারাপারের সময় একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ওই বৃদ্ধা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক লিটন ইসলাম ও তার স্ত্রী ইতি বেগম আহত হন।
.png)
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।