ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুল সংকেতে ক্ষিপ্ত হয়ে মাহুতকে হত্যা করল হাতি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২৪
ভুল সংকেতে ক্ষিপ্ত হয়ে মাহুতকে হত্যা করল হাতি
হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুত নিহত -ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৩৫) নামে এক মাহুত নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামের জবের শেখের ছেলে।

জানা গেছে, মাহুত নজরুল ইসলামের কোনো ভুল সংকেত পেয়ে তাকে পিঠ থেকে ফেলে পায়ের নিচে পিষ্ট করে হাতিটি। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

গোপালগঞ্জের জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, এরইমধ্যে পশু ডাক্তারসহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য গাজীপুর থেকে রওনা হয়েছেন।

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পোস্টমর্টেম শেষে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!