গ্রেফতার রুহুল আমিন আফ্রিদি জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার কামাল মিয়ার ছেলে।
মঙ্গলবার রাত ৯টার দিকে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এস্ব তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আফ্রিদির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নাশকতা মামলা রয়েছে। তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।