ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিঠামইন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:২২, ২৫ সেপ্টেম্বর ২০২৪
মিঠামইন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
গ্রেফতারকৃত পল্লব। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের ওপর হামলা সংক্রান্ত মামলায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পল্লবকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পল্লব মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, গত (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবের নেতৃত্বে অন্য আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মিঠামইন বাজারের ফার্মেসি রোডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করে। এ ঘটনায় গত (১৬ আগস্ট) এমরান হোসেন জেরি নৌশাদ বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার পল্লব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারের পর তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!