[ দেশজুড়ে ]
যে কারণে গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের ৩ নেতা
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদিসহ (২৮) তিন নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ও রাত ১০ টার দিকে র্যাব-পুলিশের পৃথক অভিযানে তারা গ্রেফতার হন।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে রুহুল আমিন আফ্রিদি, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয়, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। তারা দুজনই সরকার পাড়া এলাকার৷ আফ্রিদিকে র্যাব-৯ এর একটি দল ও বাকি দুইজনকে সদর থানা পুলিশ গ্রেফতার করে।
পুলিশ জানায়, ওই তিনজনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
.png)
বুধবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!