ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালুর নিচে মিলল নারীর অর্ধগলিত মরদেহ 

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৪
বালুর নিচে মিলল নারীর অর্ধগলিত মরদেহ 
ফাইল ফটো

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বালুতে পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের শিমুলতলার মোল্লাকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে শিয়ালের আনাগোনা দেখে বুধবার দুপুরে খোঁজ নিতে গিয়ে বালুতে চাপাপড়া একটি মানুষের হাত বের হয়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ৮-১০ দিন আগে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে বালুচাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

Advertisement

জাজিরা থানার ওসি আল-আমিন বলেন, ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!