ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:২৪, ২০ সেপ্টেম্বর ২০২৪
কুষ্টিয়ায় সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়া সুগার মিল -ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় সুগার মিলের এক নিরাপত্তা প্রহরী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জগতি এলাকায় সুগার মিলের লেবার অফিসের টিনের চালে তার মরদেহ পাওয়া যায়।

মৃত নিরাপত্তা প্রহরীর নাম অশোক প্র‍ামাণিক (৫০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর এলাকার মৃত ব্রজেন প্রামাণিকের ছেলে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুতের তারের সঙ্গে ধাক্কা খেয়ে ওই প্রহরী টিনের চালে পড়ে গিয়েছিলেন। আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

Advertisement

কুষ্টিয়া সুগার মিলের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, অফিসার্স কলোনি এলাকায় সকালে ডিউটি ছিল অশোক প্রামাণিকের। সকাল ৮টার দিকে জানতে পারি পাশের লেবার অফিসের টিনের চালের ওপর বিদ্যুতায়িত হয়ে পড়ে আছেন তিনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে অশোকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, চালের ওপর দিয়েই বিদ্যুতের লাইন গিয়েছে। মাঝেমধ্যে নিরাপত্তা প্রহরীরা মিলের ভেতরে ও বাইরের গাছ থেকে জ্বালানি সংগ্রহ করতেন। ধারণা করছি জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ওপরে উঠে তারে বিদ্যুতায়িত হন তিনি।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, এক যুগ ধরে কুষ্টিয়া সুগার মিলের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে আছেন অশোক প্রামাণিক। তবে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন নিহতের মাসতুতো ভাই ধনেশ কুমার বিশ্বাস।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!