এরমধ্যে ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধানক্ষেতের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত কিশোরের নাম শামীম। সে উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক করিমের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিল শামীম। সে অন্যের দোকানে কাজ করত। স্থানীয়দের ধারণা, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
.png)
ঘাটাইল থানার ওসি রকিবুল (ওসি) ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এদিকে, কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। তারা মরদেহটি উদ্ধার করেছেন।