[ দেশজুড়ে ]
রাস্তার পাশে পড়েছিল গলাকাটা মরদেহ
ফাইল ফটো
পাবনার সাঁথিয়া উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আতাইকুলা থানার চুলকাটাই মাঠ এলাকার রাস্তার পাশ মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, ভোরে কাজে গেলে চুলকাটাই মাঠ এলাকার রাস্তার পাশে গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখতে পাই।
আতাইকুলা থানার ওসি হাফিজুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে এলাকাবাসীকে শনাক্তের জন্য দেখানো হয়েছিল। কিন্তু মরদেহটি কেউ চিনতে পারেননি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!