ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন টিএস ক্যাজুয়াল ওয়ার লিমিটেডের শ্রমিকেরা।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার শ্রীপুরে হাজিরা বোনাস বৃদ্ধিসহ নাইট বিল ও টিফিনের টাকা বৃদ্ধির দাবিতে এ কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। কারখানার মালিকপক্ষের লোকজনের সঙ্গে শ্রমিকদের আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে, শিল্প পুলিশ কারখানার বাইরে সতর্ক অবস্থায় অবস্থান করছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!