বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার, লে. কমান্ডার বিএনএম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের সামু মিয়ার স্ত্রী শামিমা আক্তার (৩১) এবং তার বাবা মৃত মোবার খাঁর ছেলে আকবর আলী (৬৩)।
.png)
র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম জানান, বৃহস্পতিবার ভোররাতে র্যাব-১২, সদর কোম্পানির একটি টিম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় অবস্থান নেয়। তখন অভিনব কায়দায় সবজির বস্তার ভেতরে বহনকালে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে গোপনে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।