[ দেশজুড়ে ]
আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ, গ্রেফতার ২
আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ, গ্রেফতার ২। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িযার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় দুই বাংলাদেশি নাগরিক বিজিবির হাতে আটক হয়েছেন। বুধবার দুপুরে আটক ওই দুজনকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।
আটকৃতরা হলেন জেলার নাসিরনগর উপজেলার দক্ষিণ সিংহগ্রামের নগেন্দ্র ভৌমিকের ছেলে নরেন্দ্র ভৌমিক (৫০) ও নারায়ণ ভৌমিকের ছেলে বিশ্বজিৎ ভৌমিক (২৫)। প্রায় এক মাস আগে তারা হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
বিজিবি থেকে পাওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্তে দায়িত্বরত বিজিবি টহলরত অবস্থায় ওই দু’জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় আগরতলার লঙ্কামোড়া এলাকার সমীর নামে একজনকে ১২ হাজার ও আখাউড়ার আব্দুল্লাহ পুরের শামসু ভূঁইয়ার ছেলে মো. আরিফকে দুই হাজার টাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে। এর আগে তারা চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!