রাঙ্গামাটি সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুকুরের কামড়ে আহত মোট ৮০ জন ভ্যাকসিনসহ চিকিৎসা নিয়েছেন। আক্রমণের শিকার বেশিভাগ মানুষের পায়ে কামড় দিয়েছে কুকুর।
খোঁজ নিয়ে জানা গেছে, রাঙ্গামাটি শহরের রির্জাভবাজার, তবলছড়ি, বনরূপা, পাবলিক হেলথ, কলেজ গেট এবং ভেদভেদীর শিমুলতলী, রূপনগরসহ আরো বিভিন্ন এলাকায় মোট ৮০ জন পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়েছেন।
.png)
স্থানীয়রা জানান, রাঙ্গামাটি পৌরসভায় বেওয়ারিশ কুকুর নিধনের কোনো উদ্যোগ না থাকায় শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। ফলে পাগলা কুকুরগুলো মানুষকে আক্রমণ করছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর জানান, পাগলা কুকুরের কামড়ে মানুষ যদি জলাতঙ্কে আক্রান্ত হয় তাহলে মরে যায় আর কুকুর যদি আক্রান্ত হয় ওই কুকুর আরো অনেক মানুষকে কামড়ে মানুষের ক্ষয়-ক্ষতি করবে। পাগলা কুকুরগুলোকে দ্রুত শনাক্ত করে মেরে ফেলা উচিত।
রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক নাসরীন সুলতানা জানান, রাঙ্গামাটি শহরের পাগলা কুকুরগুলো শনাক্ত করে অভিযান পরিচালনা করা হবে এবং হাসপাতালে ভ্যাকসিন না থাকায় পৌরসভার পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।