[ দেশজুড়ে ]
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে আহত ২
বন্য হাতি -ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় দলছুট একটি বন্য হাতির আক্রমণে দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের নতুনবাজার খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- মোহাম্মদ পারভেজ (৪০) ও লুৎফর রহমান (২০)।
স্থানীয় বাসিন্দারা বলেন, দলছুট একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে অন্তত সাতটি বসতঘরের বেড়া উপড়ে ফেলে। এ সময় পারভেজ ও লুৎফর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। কাছাকাছি পেয়ে হঠাৎ হাতিটি তাদের ওপর আক্রমণ করে। পায়ে, মুখে, কোমরে ও হাতে আঘাত পেয়েছেন তারা। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)
চকরিয়ার সুরাজপুর-মানিকপুরের ইউপি চেয়ারম্যান আজিমুল হক বলেন, হাতির আক্রমণে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাতিটিকে কৌশলে পাহাড়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!