নিহতরা হলেন, সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৭), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টি চলাকালে আরিফ ও মুনির পুকুরে গোসল করছিলেন। সেখানে বজ্রপাতে উভয়ের মৃত্যু হয়। অন্যদিকে আতাউর রহমান মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান। এ ঘটনায় মারা গেছে গবাদি পশু। এছাড়াও বজ্রপাতে বৈদ্যুতিক মিটার বেশ কিছু স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে।
.png)
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক৷ তিনজনের মারা যাওয়ার খবর পেয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হবে।