[ দেশজুড়ে ]
বাবা-মাকে খুঁজতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জিহাদের
ফাইল ফটো
জামালপুরের ইসলামপুরে বৃষ্টির সময় বাগানে কাজ করতে যাওয়া বাবা-মাকে খুঁজতে গিয়ে বজ্রপাতে জিহাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিশু জিহান ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জ টঙ্গের আলগা দক্ষিণপাড়া গ্রামের জামর শেখের ছেলে।
জানা যায়, বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশে শাক সবজির বাগানে কাজ করতে থাকা মা-বাবাকে খুঁজতে যায় জিহাদ। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় জিহাদ। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
.png)
বিষয়টি নিশ্চিত করে পৌর কাউন্সিলর পলাশ মিয়া বলেন, বজ্রপাতে নিহত শিশু জিহাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এটি একটি মর্মান্তিক ঘটনা। জিহাদের পরিবারে চলছে শোকের মাতম।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!