ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ২০:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪
কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ -ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেয়াজুল হোসেন নান্না (২৮) নামে বার্জার পেইন্টসের এক সেলস অফিসার নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের টুপুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেয়াজুল হোসেন নান্না বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফকিরবাড়ি গ্রামের শাহিন শেখের ছেলে।

বার্জার পেইন্টসের কোটালীপাড়া উপজেলার ডিলার রাজীব দে বলেন, রেয়াজুল হোসেন নান্না কোটালীপাড়ায় মার্কেটিংয়ের কাজ সেরে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ যাচ্ছিলেন। টুপুরিয়া নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। তবে বাসের কোনো যাত্রী গুরুতর আহত হয়নি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!